পশ্চিমবঙ্গ স্রকারে ষষ্ঠ বর্ষ পূর্তি উপলক্ষে দুদিন ব্যাপী গাজোলের বিভিন্ন অঞ্চলে লোক সংঙ্গীতের মাধ্যমে প্রচার চালাল লোকশিল্পীরা। রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মালদা জেলা তথ্য দপ্তরের ব্যবস্থাপনায় ভ্রাম্যমাণ ট্যাবল নিয়ে সরকারী প্রচার অনুষ্ঠান করা হয়। লোকশিল্পীরা গ্মভীরাগান, বাউলগান, ভাওয়াইয়া, লাকগীতি, পল্লীগীতি, খন গান, মা-মাটি-মানুষের গান পরিবেশন করেন রাস্তায় রাস্তায়। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথা প্রত্যয়ান্ত গ্রামের বিভিন্ন প্রান্তে সকলের কাছে পৌছে দিতে শুরু হয়েছে এই প্রচার অনুষ্ঠান। শনিবার ও রবিবার সারাদিন ব্যাপী গাজোলের পনেরোটি অঞ্চলের গ্রামে গঞ্জে সরকারী প্রকল্পের প্রচার চালানো হয় লোকসংঙ্গীতের মাধ্যমে। সরকারী নিযুক্ত লোকশিল্পীদের নিয়ে এই প্রচার অভিযান চালানো হয়। এই দিন প্রচারের মুল উদ্যেশ্য ছিল রাজ্য সরকারের কন্যাশ্রী, শিক্ষাশ্রী, সবুজ সাথী, সমব্যথী, খাদ্য সাথী সহ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সাফল্যের কথা সাধারন মানুষের কাছে তুলে ধরা হয় লোক সংঙ্গীতের মাধ্যমে। দুই দিন ধরে দুটি ট্যাবল নিয়ে প্রায় পঞ্চাশ জনের অধিক লোক শিল্পীরা প্রচার চালায় গাজোল, আলামপুর, একলাখী, বৈরগাছি, মাঝড়া সহ অন্যান্য এলাকায়।
মালদা